এবার হচ্ছে না বগুড়ার ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ঐতিহ্যবাহী দুটি ‘জামাই মেলা’ এ বছর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে এ সিদ্ধান্তের কথা জানান থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

জানা গেছে, প্রতি বছর বাংলা সালের চৈত্র মাসের শেষ দিন থেকে তিন দিন এই মেলা হয়। নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ মেলা ২০০ বছর ধরে হয়ে আসছে। প্রাচীন এ মেলায় লোকসমাগম বেড়ে যাওয়ায় পাশের নিমাইদীঘিতেও আরেকটি মেলা বসছে গত এক দশক ধরে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর মেলা আয়োজন করা হবে না আয়োজকরা জানিয়েছেন।

এই মেলার প্রধান আকর্ষণ জামাইদের মিষ্টি কেনা। মেলায় আড়াই কেজি ওজনের মিষ্টিসহ বাহারি মিষ্টি ওঠে। মেলার কাছে যেতেই বাতাসে বাহারি মিষ্টির মৌ মৌ ঘ্রাণ ভাসে। এলাকার জামাইরা মেলায় গিয়ে মাটির হাঁড়ি ভরে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যান। কোনো বাড়ির জামাই কত মিষ্টি কিনতে পারেন এনিয়ে চলে প্রতিযোগিতা। এ জন্য স্থানীয়ভাবে এই দুটি মেলা ‘জামাই মেলা’ নামেই পরিচিত।

এ ছাড়া মেলায় বাঁশ-বেত, বাঁশি, ধাতব কারুপণ্য ও মৃৎশিল্পসহ কারুশিল্পের সমারোহের পাশাপাশি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা কমিটির সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নন্দীগ্রাম উপজেলায় ২০০ বছরের ঐতিহ্যবাহী দুটি ‘জামাই মেলা’ এবার হচ্ছে না। তাই মেলা বন্ধের বিষয়ে এলাকায় মাইকিং করে জানানো হয়েছে।

থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেলা, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় সমাবেশসহ জনসমাগম-গণজমায়েত হয় এমন সকল কিছু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখাসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। এই নির্দেশনার পাশাপাশি মেলা কমিটির সিদ্ধান্ত ও সার্বিক দিক বিবেচনায় নিয়ে এবার মেলা বন্ধ করা হয়েছে।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী