এবার ভারতের বিপক্ষে জিতল বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : এসিসি ওমেন্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর পর এবার ভারতের বিপক্ষে জিতে গেছে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে ভারতের দেওয়া ১৪২ রানের টার্গেট ২ বল আর ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সালমা বাহিনী।
এদিন, এদিন সকালে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালোই করে বাংলাদেশ। দলীয় ১১ রানের মাথায় স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে দেন অধিনায়ক সালমা খাতুন। দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১৫ রান করা মিতালি রাজকে রান আউটের ফাঁদে ফেলে সাজঘরে পাঠায় বাংলাদেশের মেয়েরা।

এরপর পাল্টা প্রতিরোধ গড়ে ভারত। প্রথমে পূজাকে সাথে নিয়ে ৪৪ এবং পরে দীপ্তি শর্মার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক হারমানপ্রিট কাওর। শেষ পর্যন্ত রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ১৪১ রানে ভারতকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

ভারতের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন হারমানপ্রিট কাওর। এছাড়া দীপ্তির ব্যাট থেকে আসে ৩২ রান। বাংলাদেশে হয়ে রুমানা আহমেদ ২১ রানে তিনটি এবং সালমা খাতুন সমান রানের বিনিময়ে একটি উইকেট নেন। বাকি তিনটি উইকেট রান আউটের মাধ্যমে আসে।

জবাব দিতে নেমে ৫০ রানের মধ্যে তিন উইকেট হারালেও ফারজানা হক ও রুমানা আহমেদের অবিচ্ছিন্ন জুটিতে জয় কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫২ রান আসে ফারজানার ব্যাট থেকে। এছাড়া রুমানা ৪২ এবং শামীমা সুলতানা ৩৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার