এবার বিচার দিলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে ক’দিন ধরেই প্রযোজক, নির্মাতা ও শিল্পীদের সঙ্গে তর্ক-বিতর্ক চলছে। অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে এফডিসিপাড়া এখন সরগম। ঘটনার সূত্রপাত মূলত, সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস আর নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে। এরপর এর সঙ্গে জড়িয়ে পড়েন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, সিনেমার নায়ক জিয়াউল রোশানসহ অনেকেই।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মাহি, রোশান ও নির্মাতার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন প্রযোজক জেনিফার ফেরদৌস। হুমকি দেন নায়ক-নায়িকার বিরুদ্ধে মামলা করারও।

সেই সংবাদ সম্মেলনের পরপরই চিত্রনায়িকা মাহি এমন বিতর্কের সুরাহা প্রার্থনা ও নিজের সম্মান হরণের অভিযোগ তুলে চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর চিঠি দিয়েছেন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা এই চিঠিতে মাহি লিখেছেন, ‘আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। সম্প্রতি “আশীর্বাদ” সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যে ইউটিউবসহ সোশাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন তারা।’

প্রযোজককের উদ্দেশ্যপ্রণোদিত এসব বক্তব্যে বিব্রত হয়ে মাহি লিখেছেন, ‘এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’

প্রযোজকের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’

এদিকে, ‘আশীর্বাদ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ আগস্ট। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্পে নির্মিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার