এবার ফেসবুককে জিজ্ঞাসাবাদ করবে ৭ দেশের প্রতিনিধিরা

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য কেলেঙ্কারি নিয়ে চলতি বছরের শুরুর দিকে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয় ফেসবুক। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গকে নাকানি-চুবানি খেতে হয়।

অনেকে মজা করে বলেন, ওই সময় নাকি ফেসবুককে গ্রিল করা হয়েছে। এবার নতুন আরেকটি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, এবারও আগের মতো অবস্থাই হবে। এমনকি অবস্থার চেয়েও খারাপ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ৭ দেশের ২২ জন প্রতিনিধির সামনে কঠিন পরীক্ষায় বসতে হবে ফেসবুক কর্মকর্তাদের। অবশ্য জাকারবার্গ এতে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

জাকারবার্গের জায়গায় ফেসবুকের প্রতিনিধি দলের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালান। জিজ্ঞাসাবাদটি লন্ডনে অনুষ্ঠিত হবে।

ব্রিটেন, ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডা, আয়ারল্যান্ড, লাটভিয়া এবং সিঙ্গাপুরের ২২ জন নির্বাচিত কর্মকর্তা ফেসবুকের তথ্য কেলেঙ্কারি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। এসময় ফেসবুককে নিজেদের বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দেখাতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের নানা ধরনের কেলেঙ্কারির কারণে বেশ চাপে পড়েছে ফেসবুক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারীরা জাকারবার্গের পদত্যাগ চাইছেন। যদিও পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার