এবার পরীমণির নায়ক মাহফুজ

news-image

অনলাইন ডেস্ক : কাজে ফেরার ঘোষণা দিতেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পর এবার ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামের এ ফিল্মটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

এতে পরীমণির নায়ক হচ্ছেন মাহফুজ আহমেদ। এমনটাই জানালেন পরিচালক। বছর দুয়েক আগে এই জুটিকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেও সেটি আর হয়নি।

চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। চয়নিকা জানান, চলতি বছরই সিনেমার কাজ শেষ করতে চান তিনি। ফিল্মটির নাম পরিবর্তন হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান