এবার নিখিল-শ্রাবন্তীর নতুন সমীকরণ ঘিরে টলিপাড়ায় হইচই

news-image

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে এসে টলিউডের সমীকরণ অনেকটা জটিল আকারে পৌঁছেছে। আজ যে বন্ধু কাল তার মুখ দেখাদেখিও বন্ধ হতে দেখা যায়। যদি মনে প্রশ্ন জাগে দুই টলি সুন্দরী নুসরাত আর শ্রাবন্তীর মধ্যে কমন ফ্যাক্টর কী? তাহলে অভিনয়ের পাশাপাশি উঠে আসবে দুই নায়িকার ভাঙা সংসারের গল্প।

২০১৯ সালে তৃতীয় বিয়ের পর বছর দেড়েকের মাথাতেই এক ছাদের তলায় থাকেন না রোশন-শ্রাবন্তী, যদিও আইনত এখনও তারা স্বামী-স্ত্রী। অন্যদিকে, নুসরাত-নিখিলের বিয়ের বৈধতা নিয়েই রয়েছে প্রশ্ন। সেই বিষয়টি আপতত আদালতে বিচারাধীন।

এবার বান্ধবী নুসরাতের সাবেক ‘সহসঙ্গী’ (নুসরাতের তেমনই দাবি) নিখিল জৈনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছেন শ্রাবন্তী, তবে এটি সম্পূর্ণরূপে পেশাদার সম্পর্ক। নিখিলের বস্ত্রবিপণি-র হয়ে গ্ল্যামারাস ফটোশ্যুটে ধরা দিলেন শ্রাবন্তী। কাজের সুবাদে তাদের এই নতুন সমীকরণ ঘিরে টলিপাড়ায় হইচই শুরু হয়েছে।
নিখিলের দু’টি বস্ত্র বিপণির হয়ে নিয়মিত শুট করেন টলিপাড়ার একাধিক সুন্দরী। সঞ্জনা বন্দ্যোপাধ্যায় এখন এই ব্র্যান্ডের মুখ। নুসরাতের সঙ্গে বিয়ের মাস কয়েকের মধ্যেই, ২০২০-র জানুয়ারিতে নিখিল সূচনা করেছিলেন এই ক্লোথিং লাইনের, নুসরাত সেই সময় এটিকে নিজের ‘সন্তান’ বলে দাবি করেছিলেন।

‘ইউভ’ এর জন্ম নসুরাতের ভাবনায়। তবে তার সঙ্গেও আর কোনও সম্পর্ক নেই নুসরাতের। মাত্র কয়েক মাসের ব্যাবধানে সেই ইকুয়েশন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। শ্রাবন্তীর আচমকা ইউভের হয়ে শুট করা প্রসঙ্গে নিখিলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভাল লেগেছিল। তাই ও শুট করেছে।

তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার নিখিল জৈনের ডিজাইন করা শাড়ি বা লেহেঙ্গায় লেন্সবন্দি হয়েছেন শ্রাবন্তী। অন্যদিকে নুসরাতও শ্রাবন্তীর ঘনিষ্ঠ বান্ধবী, সুতরাং এই টলি সুন্দরী কিন্তু সাবেক জুটি নুসরাত-নিখিল দু’জনের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক ব্যালেন্স করে চলছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার