সালমা হায়েক এবার নর্তকী ‘মাতাহারি’ চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক : মার্গারিটা গ্রিটুইডা জেল্যে, তবে মাতাহারি নামেই পরিচিত। ডাচ বংশোদ্ভূত এক প্রতিভাময়ী নর্তকী। তাকে নিয়ে রুপালী পর্দায় হাজির হতে যাচ্ছেন গুণী নির্মাতা সোফি ফিয়েননেস। আর নর্তকী মাতাহারির চরিত্রে শরীর দোলাবেন বলে খবর পাওয়া গেছে ম্যাক্সিকান সুন্দরী সালমা হায়েক।

মাতাহারি এজন পেশাদার নর্তকী ছিলেন, যদিও প্রথম মহাযুদ্ধ চলাকালীন সময়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফরাসি ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিতে হয়েছিল তাকে। তবে আজ অবধি মাতাহারির বিরুদ্ধে অভিযোগ গুপ্তচর বৃত্তির প্রমানিত হয়নি। আজও ফরাসি সরকার মাতাহারি সংক্রান্ত নথিপত্র প্রকাশে অনিচ্ছুক। অবশেষে মাতাহারি আসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে তার চরিত্রে অভিনয় করবেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, মাতাহারি’র চিত্রনাট্য নিয়ে সালমা হায়েকের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন পরিচালক সোফি। সালমা জানিয়েছেন, ‘সোফি আমাকে বলেছে মাতাহারিকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তার নাচের দক্ষতাকে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিবিদদের প্রলুব্ধ করতে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। অনেক পুরুষই তাকে বিশেষ ভাবে পছন্দ করতেন। কিন্তু তিনি যে গুপ্তচর ছিলেন না সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।’।

এখন দেখার বিষয়, নর্তকী মাতাহারির চরিত্রে আবেদনময়ী অভিনেত্রী সালমা হায়েক কতোটা আবেগ ছড়াতে পারেন!

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার