এবার নতুন কোনো দল এশিয়া কাপ জিতুক: সাকিব

news-image

ক্রীড়া ডেস্ক : এশিয়ার তিন পরাশক্তিই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলংকা ৫ ও পাকিস্তান দুবার অর্জন করেছে এশিয়ার শ্রেষ্ঠত্ব। তবে তিনবার ফাইনাল খেললেও কোনোবার শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি সংস্করণের এবারের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়নের আশা অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের এক অনুষ্ঠানে এশিয়া কাপ নিয়ে কথা বলার সময় এই আশা প্রকাশ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘আমরা ফাইনালে খেললে প্রতিপক্ষ হিসেবে যেকোনো দলকে পছন্দ করব। এখানে যেকোনো দলই হতে পারে। আশা করছি, এবার নতুন কোন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই শিরোপা জিতেছে। এবার নতুন কোনো দল শিরোপা জিতুক।’

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পহেলা সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

নিজেদের প্রস্তুতি নিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টাই করছি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাটে কখন কী হয়, তা তো বলা যায় না। সবসময়ই উত্তেজনা থাকে। আর টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে মোমেন্টাম পেলে, পরবর্তীতে সবই ইতিবাচক হবে।’

দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এর আগে কেরালা কিংসের হয়ে খেলেছেন । এবার বাংলা টাইগার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাওয়ার সঙ্গে-সঙ্গে লুফে নেন।

তিনি বলেন, ‘টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। এবার টি-টেন লিগে বাংলা টাইগার্সের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত-আনন্দিত। প্রস্তাব পেয়ে না করিনি। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে। আমাদের দলটি খুবই ভালো। প্রথম আসর থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, এবার আরও ভালো একটা অভিজ্ঞতা হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান