এবার টুইটারে যুক্ত হচ্ছে কল করার সুবিধা

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে যুক্ত হতে যাচ্ছে কল করার সুবিধা। পাশাপাশি এনক্রিপ্টেড বার্তা পাঠানোর সুবিধাও যুক্ত করা হবে প্ল্যাটফর্মটিতে। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক মঙ্গলবার নিজেই বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া আরও কিছু নতুন সুবিধা যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, গত বছর টুইটার কিনে নেয়ার পর ইলন মাস্ক ‘টুইটার-২.০ দ্য এভরিথিং অ্যাপ’ নামে একটি পরিকল্পনা পেশ করেছিলেন। যেখানে তিনি ধারণা দিয়েছিলেন, এই একটি মাত্র অ্যাপে সব ধরনের সুবিধা থাকবে। সেখানে তিনি বড় আকারের টুইট করা, সরাসরি বার্তা পাঠানো এবং সরাসরি টুইটারে থেকেই পেমেন্ট করার সিস্টেম বা ব্যবস্থা যুক্ত করতে চেয়েছিলেন।

নতুন দুই ফিচার বা সুবিধার ব্যাপারে মঙ্গলবার এক টুইটে মাস্ক লিখেন, ‘শিগগিরই আপনারা এই প্ল্যাটফর্ম থেকে বিশ্বের যেকোনো প্রান্তে যেকারো সঙ্গে ফোন নম্বর ছাড়াই সরাসরি অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন।’কল করার ফিচার যুক্ত হলে টুইটারও অন্যান্য জনপ্রিয় সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে। এসব অ্যাপেরও সরাসরি কল করা সুবিধা রয়েছে।

মাস্ক জানিয়েছেন, আগামী বুধবার থেকেই সরাসরি বার্তা পাঠানোর সুবিধাটি চালু হবে। তবে সরাসরি অডিও-ভিডিও কল করার সুবিধা কবে চালু হবে সে বিষয়ে মাস্ক কিছু জানাননি।

এর আগে, চলতি সপ্তাহেই টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অ্যাকাউন্ট বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় সেই অ্যাকাউন্টগুলো তারা টুইটার থেকে সরিয়ে ফেলছেন কিংবা আর্কাইভ করে রাখছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান