এবার টি-টেন ক্রিকেট শ্রীলঙ্কায়

news-image

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-টেন পাখা মেলতে শুরু করেছে। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় যাত্রা শুরু করল এটি। এই টুর্নামেন্টের নাম দেওয়া লঙ্কা টি-টেন লিগ। আশা করা হচ্ছে, অভিনব ঘরানার ক্রিকেটের মাধ্যমে এটি বিপুল পরিমাণ দর্শকের আগ্রহের জায়গা দখল করবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সম্মানিত প্রেসিডেন্ট জনাব শাম্মি সিলভা ও সেক্রেটারি জনাব মোহন ডি সিলভা দেশটিতে টি-টেনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এছাড়া টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাজীব খান্না এই আনন্দঘন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন।

নিজের বক্তব্যে জনাব শাম্মি সিলভা বলেছেন, ‘ক্রিকেটের দ্রুততম সংস্করণের এই টুর্নামেন্ট নিশ্চিতভাবেই আমাদের ক্রিকেট সূচিতে দারুণ একটি সংযোজন। খেলাটির অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যা বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন বৈচিত্র্য নিয়ে আসে। টি-টেন গ্লোবাল স্পোর্টসকে তাদের এই সবশেষ পদক্ষেপের জন্য আমি সাধুবাদ জানাই।’

এসময় মোহন ডি সিলভা বলেন, ‘লঙ্কা টি-টেন লিগ শুরুর ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ। আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে এই টুর্নামেন্ট দর্শকদের দেবে পূর্ণাঙ্গ বিনোদন এবং খেলোয়াড়দের মধ্যে তৈরি করবে মানসম্পন্ন প্রতিযোগিতা। পাশাপাশি স্টেকহোল্ডাররাও মূল্যবান প্রচারণা পাবেন’

 

বিশ্বব্যাপী চলমান অন্যান্য লিগের মতো টি-টেন লিগেও আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বীপ দেশটির অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ওপর সবার নজর পড়বে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক বলেছেন, ‘লঙ্কা টি-টেন লিগের মাধ্যমে শ্রীলঙ্কায় ক্রিকেটের দ্রুততম সংস্করণের প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি একটি মাইলফলকও বটে। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশ এই সংস্করণের খেলা শুরু করছে। ২০১৭ সালে যাত্রা শুরুর সময় থেকেই টি-টেনকে সর্বাত্মক সহযোগিতা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদী আমরা।’

আবু ধাবি টি-টেন লিগের মাধ্যমে টি-টেন এখন বৈশ্বিক ক্রিকেট সূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে নতুন দুইটি ফ্র‍্যাঞ্চাইজির অংশগ্রহণে মোট ৮ দল নিয়ে শুরু হচ্ছে আবু ধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার