এবার জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এবার মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। এবার মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২ দশমিক ৬৯ শতাংশ।

পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৭৮ জন মেয়ে, আর ৭৯ হাজার ৭৬২ জন ছেলে পেয়েছে জিপিএ-৫।

এর আগে আজ বৃহস্পতিবার বঙ্গভবন থেকে সুইচ টিপে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল পাওয়া যাবে।

ফলাফল প্রকাশের পর তা প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে কাল শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোন অপারেটর টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান