এবার চঞ্চলের নায়িকা স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : টলিউটের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এখন বলিউডেই বেশি কাজ করছেন। কলকাতার বাংলা ছবিতে তাকে কম দেখা যাচ্ছে। অনেক দিন পর আবার বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি, তবে সে ছবি কলকাতার নয়, বাংলাদেশের। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে তিনি অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, চঞ্চল চৌধুরীর বিপরীতে ছবি করতে রাজি হয়েছেন স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম সম্মানি দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান