এবার কিলি পলের কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’ গান

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন কিন্তু তানজানিয়ার কিলি পলকে চেনেন না এমন মানুষ কমই আছেন। গান আর নাচের জন্য ভাইরাল তিনি। হিন্দি, বাংলাসহ নানান জনপ্রিয় গান গেয়ে ভাইরাল হয়েছেন এই ইন্টারনেট সেনসেশন। নতুন করে এবার জনপ্রিয় বাংলা সিনেমা ‘হাওয়া’র ‘সাদা কালা’ গান গাইলেন তিনি।

হাওয়া সিনেমায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে চান মাঝির ভূমিকায় দেখা গিয়েছিল। মুক্তির পর সিনেমাটির গল্প, গান ও সুর দর্শকদের ভীষণ মনে ধরেছিল। সে সিনেমায় একটি গান ছিল, ‘সাদা সাদা কালা কালা’। এবার নাচের সঙ্গে সেই গান নিজের কণ্ঠে গাইলেন কিলি পল। আর সেই ভিডিও শেয়ার করেছেন সিনেমাটির অভিনেতা চঞ্চল চৌধুরী। কিলি পলকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায় কিলি পল নাচের সঙ্গে সেই গানটি গাইছেন। তার কণ্ঠে শোনা যায়, ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী… বসন্তকালে তোমায় বলতে পারিনি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন কিলি পল ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব..’।

কিলি পলের গলায় বাংলা গান শুনে উচ্ছ্বসিত অনেকেই। এর আগে ‘আবার বিবাহ অভিযান’ গানে একটি রিল বানিয়েছিলেন তিনি। টাইটেল ট্র্যাকে নেচে একটি রিল পোস্ট করেছিলেন কিলি।

এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া বাংলাদেশের জনপ্রিয় ‘দেওরা’ গানের রিল বানিয়েছেন কিলি পল ও নিমা পল। কিলি পল তার ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে ‘দেওরা’ গানের সঙ্গে তাদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। ২৪ ঘণ্টায় কনটেন্টটি দেখেন প্রায় ১২ লাখ দর্শক। তার সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে একটি ‘দেওরা’। এই গানের সঙ্গে তারা যে ঠোঁট মেলাচ্ছেন, তা দেখলে মনে হবে গানটি তারাও গাইছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার