এবার ‘কাগজ’ সিনেমায় যুক্ত হলেন মায়মুনা

news-image

বিনোদন প্রতিবেদক : নাটকে, সিনেমায় একটু একটু করে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এই প্রজন্মের নতুন মুখ মায়মুনা। এরইমধ্যে তিনি সিনেমায় নিজের নাম লিখিয়েছেন, কিন্তু দর্শক এখনো তাকে রূপালী পর্দায় দেখার সুযোগ পাননি। তবে নাটকে অভিনয় দেখেই দর্শকের তার অভিনয়ের প্রতি আগ্রহের সৃষ্টি হয়েছে। নির্মাতারও তাকে নিয়ে ভাবছেন।

অভিনয়ে মায়মুনা আগের চেয়েও অনেক মনোযোগীও হয়ে উঠছেন। শুটিং-এ থাকাকালীন সময়ে ক্যামেরার সামনে যাবার আগে স্ক্রিপ্টও পড়ছেন মনোযোগ দিয়ে। যে কারণে চরিত্রের সাথেখ মিশে যাবারও চেষ্টার শেষ থাকেনা তার। আগামী মাসের প্রথম সপ্তাহে মায়মুনা নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘কাগজ : দ্য পেপার’। এটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে মায়মুনা অভিনয় করছেন।

মায়মুনা বলেন,‘আগামী মাসের প্রথম সপ্তাহে মানিকগঞ্জের বেতিলাতে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যেহেতু গল্প এবং আমার চরিত্রটি চমৎকার। সে কারণে আমার এখনকার সকল প্রস্তুতি কাগজ সিনেমাটিকে ঘিরেই। পাশাপাশি অন্যান্য কাজও নিয়মিত করতে হচ্ছে। তবে সিনেমার জন্য প্রস্তুতিটা একটু বেশিই নিতে হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো।’

এর আগে মায়মুনা নিশীথ সূর্যের ‘পায়রার চিঠি’ এবং শবনম ফিরদৌসের ‘আজব কারখানা’ সিনেমায় অভিনয় করেন। এদিকে গত রবিবার মায়মুনা সাজিন আহমেদ বাবু’র ধারাবাহিক ‘কর্পোরেট ভালোবাসা’র শুটিং-এ অংশ নিয়েছেন।

গেলো ঈদে মায়মুনা এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকে অভিনয় করেন। এই নাটকে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মায়মুনা বলেন,‘চঞ্চল দাদা’র সঙ্গে অভিনয় করতে পেরেছিলাম, সত্যিই এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিলো। নাটকটিতে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। আগামীতে এমন গুণী শিল্পী এবং ভালো গল্পে কাজ করতে চাই।’

এরইমধ্যে এসএটিভিতে প্রচারিত হয়েছে তার অভিনীত আসাদুজ্জামান আসাদ পরিচালিত ‘লাভ ইন লকডাউন’ নাটকটি। এটি রচনা করেছেন তারেক মাহমুদ। মায়মুনা জানান, শিগগিরই একটি ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে তার। এছাড়াও তিনি ‘১০০তে ১০০’, ‘নয়ন তারা বিদ্যালয়’,‘ মাশরাফি জুনিয়র’,‘ গোড়ায় গলদ’ ধারাবাহিকে অভিনয় করছেন। ২০১৫ সালে রেডিওতে একজন আরজে হিসেবে মায়মুনার কাজ করা শুরু। পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনে এবং পরবর্তীতে ‘আয়েশা’ টেলিফিল্মে কাজ করে আলোচনায় আসেন মায়মুনা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার