এবার ঈদে রাঁধুন ইরানি রেসিপি ‘মাংসের দোলমা’ (ভিডিও)

news-image

ইরানি এ খাবারটির জন্য যেসব উপকরণ প্রয়োজন সেগুলো জোগাড় করা যদি সম্ভব না হয় তাহলে কাছাকাছি বিকল্প ব্যবহার করলেও হবে। খাবারটির আসল নাম ‘দুলমেহ ইয়েহ্-বার্গ-ই-মওহ’।

উপকরণ
একটি বড় পেঁয়াজ
রসুনের কয়েকটি কোয়া
আঙুরের পাতা আধা পাউন্ড (পাওয়া না গেলে বাধাকপি পাতা)
আধা কাপ চাল
আধা কেজি গরু/খাসি মাংস কিমা
এক আঁটি পেঁয়াজ পাতা/কলি, ধনে পাতা, শুলফা পাতা, পার্সলে পাতা (বা কাছাকাছি)
২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল
স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ গুড়ো, গোলমরিচ ও পছন্দ অনুযায়ী অন্যান্য মসলা
২ টেবিলচামচ লেমন পাউডার

যেভাবে বানাবেন

পেঁয়াজ ও রসুন ছোট করে কাটুন।
সবজিগুলো (আঙুর বা বাধাকপি পাতা বাদে) একত্রে কুচি কুচি করে কেটে নিন।
চাল ধুয়ে নিন।
আঙুর বা বাধাকপির পাতাগুলো সেদ্ধ করুন কিংবা ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভ ওভেনে রেখে নরম করে নিন।
চার কাপ গরম পানি প্রস্তুত করুন।
একটি বড় পাত্রে কুচি করে কাটা পাতাগুলোর সঙ্গে পেঁয়াজ ও রসুন মেশান।
মিশ্রণের সঙ্গে চাল ও মাংসের কিমা মেশান।
এতে লবণ, মরিচের গুড়ো, হলুদ ও অন্যান্য মসলার মিশ্রণ মেশান।
মিশ্রণের সঙ্গে দুই টেবিল চামচ শুকনো লেমন পাউডার মেশান।
এতে দুই টেবিল চামচ ভেজিটেবল অয়েল মেশান।
উপাদানগুলো ভালোভাবে মাখিয়ে নিন।

দোলমা বানান

এবার একটি পাত্রের তলায় আঙুর বা বাধাকপি পাতা ভালোভাবে বিছিয়ে দিন। এটি সরাসরি তাপ থেকে রক্ষা করবে।
একটি করে আঙুর বা বাধাকপি পাতা নিন এবং গোল করুন। তার ভেতর মাংস মিশ্রিত সবজিগুলোর এক চামচ করে দিন। যত্ন করে তা পাত্রের ভেতর মুখোমুখি সাজিয়ে রাখুন।
পাত্রটিতে গরম পানি ঢালুন এবং তা দিয়ে দোলমাগুলো যেন ডুবে যায়।
পাত্রটি ঢেকে অল্প আঁচে দুই থেকে আড়াই ঘণ্টা রান্না করুন।

রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

ভিডিওতে দেখুন কিভাবে রান্না করবেন এ খাবারটি-

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার