এবারের ঈদ ভীষণ আনন্দের : ববি

news-image

বিনোদন প্রতিবেদক : তারকাদের ঈদ আনন্দে বরাবরই থাকে ভিন্ন মাত্রা, সেটা নানা কারণেই। করোনার কারণে গত দুবছর ঈদ আনন্দে ভাটা পড়ে সবার। ব্যতিক্রম ঘটেনি তারকাদের ক্ষেত্রেও। আগের দুটো ঈদই মা-বোনকে ছাড়া একাই কাটিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাই এবারের ঈদ তার কাছে ভীষণ আনন্দের। কারণ এই ঈদ একাকীত্ব ঘুচিয়েছে তার জীবনের। সম্প্রতি তার মা ও বোন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। আর তাদের সঙ্গেই বিশেষ দিনে আনন্দে মেতেছেন এই নায়িকা।

ববির ভাষ্য, ‘বিগত কয়েক বছর মন খারাপের ঈদ উদযাপন করেছি। পরিবারের আপন লোকজন সবাই দেশের বাইরে ছিল। তার মধ্যে আবার করোনার প্রকোপ বেশি ছিল। তাই বাসাতেই নীরবে ঈদের দিনগুলো পার করেছি। কিন্তু এবার তেমনটি হচ্ছে না। সকাল থেকেই ভীষণ ব্যস্ত বাসার সবাইকে নিয়ে। নানারকম রান্না করছি। মা ও ছোট বোনের সঙ্গে অনেক আনন্দ করছি। বাসায় আত্মীয়-স্বজনরাও আসছে। ইচ্ছে আছে বাইরে যাওয়ার।’

তিনি আরও বলেন, ‘আমার হাতের চটপটি ও গরুর মাংস রান্না মা, বোন ও পরিবারের সবাই খুব পছন্দ করেন। তাই সকালেই সবার আগে তাদের পছন্দের খাবার রান্না করেছি।’

এবার ঈদে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দেখা যাবে ববিকে। নাম ‘সুরভী’। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ঈদের ষষ্ঠ দিন এটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। পাশাপাশি এসএটিভির একটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এ ছাড়া ঈদে জিটিভিতে ববি অভিনীত ও প্রযোজিত সুপার হিট সিনেমা ‘বিজলী’ও উপভোগ করতে পারবেন দর্শকরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার