এফডিসি থেকে পরিচালক শফিক গ্রেপ্তার

news-image

বিনোদন প্রতিবেদক : কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে এফডিসি থেকে পরিচালক শফিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় এফডিসির ক্যান্টিন থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শিহাব উদ্দিন চৌধুরী।

তিনি জানান, নির্মাতা শফিক হাসান ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ধূমকেতু’ সিনেমা দুটির ইউটিউব স্বত্ব আর টিভি স্বত্ব বিক্রি করেন লাইভ টেকনোলজিসের কাছে। সেই সিনেমার প্রযোজক দেশের বাইরে থাকায় রুবেল নামে ভুয়া প্রযোজক সাজিয়ে সিনেমা দুটি এটিএন বাংলার কাছে বিক্রি করেন নির্মাতা শফিক। এ বাবদ প্রায় ১০ লাখ টাকাও নেন তিনি।

পরে বিষয়টি জানতে পেরে লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এটিএন বাংলার সঙ্গে। সে সময়ই এটিএন বাংলার পক্ষ থেকে আগারগাঁও কপিরাইট অফিসে পরিচালক শফিক হাসানের নামে দুটি অভিযোগ দায়ের করা হয়। এরপর বিষয়টি প্রমাণিত হলে এটিএন বাংলাকে কাছে ১ লাখ টাকা ফেরত দেন এই নির্মাতা। আর বাকি টাকা পরিশোধের জন্য তিন মাসের সময় চেয়ে নেন। পরবর্তী সময়ে কথা ও সময়ের বরখেলাপ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে পরিচালক শফিক হাসান গাজীপুরের কাশিমপুর জেল হাজতে আছেন।

এ প্রসঙ্গে এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান কে এম মাহমুদ হাসান বলেন, ‘২০১৬ সালে লাইভ টেকনোলজিসের কাছে সাইমন সাদিক অভিনীত “স্বপ্ন ছোঁয়া” আর ২০১৯ সালে শাকিব খান অভিনীত “ধূমকেতু” ছবিটির ইউটিউব ও টিভি স্বত্ব বিক্রি করেন শফিক হাসান। সেই দুটি ছবিই আবার তিনি আমাদের কাছেও বিক্রি করে ঘোর অন্যায় করেছেন। আমরা বিষয়টি নিজেদের মধ্যে রেখেই সুরাহা করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হয়নি। অবশেষে বাধ্য হয়েই আমাদের আইনের পথ বেছে নিতে হয়েছে।’

জানা গেছে, গত রোববার জামিনের জন্য শফিক হাসানকে আদালতে তোলা হয়। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে দেন।

উল্লেখ্য, ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, পরী মণি, তানহা তাসনিয়া, নাজনীন হ্যাপি, আলী রাজ, দিতি, অমিত হাসান, সিবা শানু, রেবেকাসহ অনেকে। আর ‘স্বপ্ন ছোঁয়া’য় অভিনয় করেছেন সাইমন সাদিক, ববি, তানভীর খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান