এখন শিরোপা জেতার সময় : তিতে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার ২০২২ বিশ্বকাপে ব্রাজিল শুরুর দিকেই জায়গা করে নিয়েছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে তারা অপরাজিত। হেড কোচ তিতের অধীনে বেশ সফলও সেলেকাওরা। তবে ব্রাজিল কোচের চিন্তায় এবার শুধুই বিশ্বকাপ।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিতে। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। দল নিয়ে কি ভাবছেন ?

জবাবে তিতে বলেন, ‘আমি খুবই আশাবাদী তবে আরও বেশি মনোযোগী। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় ফাইনালে ওঠা ও শিরোপা জেতা। এটাই সত্যি। ব্রাজিলের শেষ বিশ্বকাপেও আমি কোচ ছিলাম। তবে এবার আমি পুরো ৪ বছরের সময় পেয়েছি। আমাদের আশা অনেক, তবে ভালোর করার ইচ্ছেটাই বেশি।

এদিকে ব্রাজিলের মতো দলকে অনেকেই হিংসে করে জানিয়ে তিতে বলেন, ‘২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইতালির এক কোচ মিরান্ডাকে উপহাস করেছিল। সে বলেছিল, “বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে কেমন লাগে?” আমি এটা মিরান্ডার কাছ থেকে শুনেছিলাম, এরপর মিরান্ডাকে বলেছিলাম, বিদায় নিতে কেমন লাগে- এটা ওই কোচ বুঝবে না, কারণ সে কখনো ব্রাজিলের মতো দলের কোচ ছিল না, এমনকি নিজের দেশেরও কোচ ছিল না। এটাকেই বলে হিংসা। এরকম অনেক মানুষই ব্রাজিলকে হিংসা করে। কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। বিশ্বে সবচেয়ে বেশি ব্রাজিলকেই হিংসা করা হয়।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান