এখন ওমরাহ ভিসাতেই ভ্রমণ করা যাবে সৌদির সব শহর

news-image

সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আর এ পদক্ষেপটি হলো, ওমরাহ পালনাকারীরা তাঁদের ভিসাকে ওমরাহ ভিসা থেকে ভ্রমণ ভিসায় পরিবর্তিত করতে পারবেন। এবং ওমরাহ পালন শেষে তাঁরা সৌদি আরবের নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটা বা চিকিৎসাসেবা নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে সৌদি আরবে ওমরাহ পালনকারীদের জন্য দেশটির অন্যান্য শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। এই ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠিযে নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

‘মুসলিম রাষ্ট্রটির ঐহিহ্যকে দেখ’ স্লোগানের এই পদক্ষেপটি দুই বছর আগেই নেওয়া হয়েছিল। তবে এটি বাস্তবায়নের শেষ পদক্ষেপটি গত রবিবার নেওয়া হয় কমিশনের পক্ষ থেকে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত লঞ্চিং অনুষ্ঠানের প্রেস কনফারেন্সে প্রিন্স সুলতান বলেন, এটা ওমরাহ পালনাকারীদের জন্য একটি সুযোগ বলা যেতে পারে। এর মাধ্যমে তাঁরা সৌদি আরবের মুসলিম ঐতিহ্য, নানা দর্শনীয় স্থান থেকে শুরু করে নান্দনিক শপিং সেন্টার- সবই দেখতে পাবেন।

তিনি আরো বলেন, ওমরাহ শেষ করার পর তাঁরা তাঁদের প্রয়োজনীয় নানারকমের ভ্রমণগুলো শেষ করে নিতে পারবেন।

এই কার্যক্রমটিতে ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনকে সহায়তা করবে সৌদি আরবের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও হজবিষয়ক মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার