এক মঞ্চে বাইডেন-ওবামা-ক্লিনটন

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী তহবিল সংগ্রহে সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনকে সঙ্গে নিয়ে তারকাখচিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে গাজায় ইসরায়েলের চলমান অভিযানে বাইডেনের সমর্থন দেওয়া নিয়ে বিক্ষোভকারীদের প্রতিবাদে বাধার মুখে পড়ে তহবিল সংগ্রহের এ অভিযান। অবশ্য এ অনুষ্ঠান থেকে বাইডেনের পুনর্নির্বাচনী প্রচারের খরচ জোগাতে আড়াই কোটি ডলারের বেশি উঠেছে। শুক্রবার এই তথ্য জানা গেছে। খবর বিবিসির

অনুষ্ঠানে অংশ নিতে ওবামাকে নিয়ে এয়ারফোর্স ওয়ানে করে বৃহস্পতিবার নিউইয়র্ক এসে পৌঁছান বাইডেন। অনুষ্ঠানটি হয় বিখ্যাত রেডিও সিটি মিউজিক হলে। অনুষ্ঠান পরিচালনা করেন ‘দ্য লেট শো’র উপস্থাপক স্টিফেন কোলবার্ট। এ সময় আলোচনায় অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার অতিথি।

অনুষ্ঠানে বারাক ওবামা বাইডেনের পক্ষ সমর্থন করে বলেন, ইসরায়েল ইস্যুতে বাইডেনের ‘নৈতিক স্বচ্ছতা’ রয়েছে এবং এ নিয়ে বিতর্কে তিনি সব পক্ষের কথা শুনতে ও একটি সাধারণ অবস্থান খুঁজে পেতে আগ্রহী। কিন্তু বিশাল মিলনায়তনে হাজির অতিথিদের মধ্য থেকে কারও কারও প্রতিবাদের কারণে বাধার মুখে পড়ে অনুষ্ঠানটি। আলোচনার বিভিন্ন মুহূর্তে তারা চিৎকার করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান