এক নজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ খসড়া সূচি

news-image

ক্রীড়া প্রতিবেদক : হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। ওই আসরের সূচি প্রকাশ হবে দ্রুতই। তার আগে খসড়া সূচির ধারণা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। যে সূচি সমকালের হাতে এসেছে।

সূচি অনুযায়ী, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে হাইভোল্টেজ ম্যাচে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের।

ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চার দল যাবে সুপার ফোরে। পয়েন্ট যাই হোক শেষ চারে গেলে পাকিস্তান এ১ এবং ভারত এ২ হিসেবে বিবেচিত হবে। একইভাবে শ্রীলঙ্কা বি১ এবং বাংলাদেশ বি২ হিসেবে বিবেচিত হবে। নেপাল বা আফগানিস্তান শেষ চারে উঠলে এ১-এ২ এবং বি১-বি২ এর স্থানে জায়গা পাবে।

এশিয়া কাপের খসড়া সূচি:

তারিখ দল ভেন্যু

আগস্ট ৩০ পাকিস্তান-নেপাল মুলতান

আগস্ট ৩১ বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি

সেপ্টেম্বর ২ পাকিস্তান-ভারত ক্যান্ডি

সেপ্টেম্বর ৩ বাংলাদেশ-আফগানিস্তান লাহোর

সেপ্টেম্বর ৪ ভারত-নেপাল ক্যান্ডি

সেপ্টেম্বর ৫ শ্রীলঙ্কা-আফগানিস্তান লাহোর

সুপার ফোর

সেপ্টেম্বর ৫ এ১ বনাম বি২ লাহোর

সেপ্টেম্বর ৯ বি১ বনাম বি২ ক্যান্ডি

সেপ্টেম্বর ১০ এ১ বনাম এ২ ক্যান্ডি

সেপ্টেম্বর ১২ এ২ বনাম এ১ ডাম্বুলা

সেপ্টেম্বর ১৪ এ২ বনাম বি২ ডাম্বুলা

ফাইনাল ১৭ সেপ্টেম্বর ডাম্বুলা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান