এক কাউন্সিলর পদ নিয়েই ২৫ জনের টানাটানি

news-image

সাইদুল ইসলাম, চট্টগ্রাম:চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর পদে উপ-নির্বাচনে এক পদের জন্য ২৫ জনের টানাটানি শুরু হয়েছে। ইতিমধ্যে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা শেষে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন কাউন্সিলর পদ-প্রত্যাশী প্রার্থীরাও। নগরীর ৪১টি ওয়ার্ডের সিটি নির্বাচনের মধ্যে এটিই সর্বোচ্চ মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা। এখানে একটি কাউন্সিলর পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে শনিবার পর্যন্ত ২৫ জন আওয়ামীলীগ, যুবলীগ ও ব্যবসায়ী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ নগরীতে ব্যাপক গুঞ্জনও শুরু হয়েছে।

চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য পদে উপ-নির্বাচনে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই উপ-নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে আগামী ৭ অক্টোবর হবে। এ পর্যন্ত ২৫ জনের মধ্যে রাজনৈতিক দলের নামের স্থলে আওয়ামী লীগ লিখেন ১৬ জন, একই জায়গায় কোনো নাম না লিখলেও বিএনপির ১ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ঐ জায়গায় কোনো কিছু না লিখে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন।

মনোনয়নপত্র সংগ্রহকারিদের মধ্যে রয়েছেন প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন নেছা কামরুন মিন্টু, আলী আকবর হোসেন চৌধুরী মিন্টু,নাজিম উদ্দিন, সেলিম রহমান, কাজী রাজেশ ইমরান, দেলোয়ার হোসেন ফরহাদ, বিএনপি থেকে একেএম সালাউদ্দিন কাউসার লাবু, কায়ছার আহমেদ, আবুল কালাম চৌধুরী, শওকত ওসমান, নূর মোস্তফা টিনু, মো. নোমান চৌধুরী, মো. শাহেদুল আজম শাকিল, মো. মজিবুর রহমান, মো. আজিজুর রহমান, খালেদ জামাল, মো. আব্দুর রউফ, কাজল প্রিয়া বড়ুয়া, মো. নুরুল হুদা, মো. ওমর ফারুক, মো. রুবেল ছিদ্দিকী, মো. দেলোয়ার হাছান ও মো. জসিম উদ্দিন, মো. জাবেদ ও জামশেদ নেওয়াজ।
চট্টগ্রাম সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বাছাই হবে ১৪ সেপ্টেম্বর। তবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। তাছাড়া ১৫ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। কোনো পক্ষ বা দল নির্বাচনের দিন বিশৃঙ্খলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ পরপর ৭ বারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হয় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার