এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ব্যাংক খাতের আলোচিত পদ্মা ব্যাংক। আজ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর দুই পক্ষের চুক্তিতে একীভূত কার্যকর হবে। এক্সিম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ দুই ব্যাংক একীভূতকরণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক সায় রয়েছে। একীভূতকরণ কার্যকরের আগে সম্পদ মূল্যায়নে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করানো হবে। সেই অনুযায়ী পদ্মা ব্যাংকের সম্পদ কতো তা নিরূপণ হবে।

ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফত। এর পর থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

এদিকে দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন। একীভূতকরণ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনা চলছে। আজকের বৈঠক থেকে আশা করি একীভূত করার সিদ্ধান্ত হয়ে যাবে।

এর আগে বেসরকারি প্রাইম ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ক্যাপিটাল একীভূতকরণের অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক। যদিও বিভিন্ন জটিলতায় তা এখনও কার্যকর হয়নি।

দুর্বল ব্যাংক একীভূতকরার মাধ্যমে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, ব্যবস্থাপনা ও তারল্য এই চারটি সূচকের ভিত্তিতে একটি পিসিএ ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। এ অনুযায়ী দুর্বল ব্যাংককে আগামী ডিসেম্বরের মধ্যে নিজ থেকে একীভূত হতে বলা হয়েছে। স্বেচ্ছায় না হলে কেন্দ্রীয় ব্যাংক বাধ্যতামূলকভাবে একীভূত করে দেবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান