একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দুই অঞ্চলে পুতিনের সেনা পাঠানোর নির্দেশের পর একের পর এক নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। দেশটির ওপর প্রথম নিষেধাজ্ঞাটি আরোপ করেছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার এসেছে এই নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকেও। রাশিয়ার সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছে জার্মানি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

রাশিয়া আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ যুদ্ধে জড়াতে চায় না। তবে ন্যাটো অঞ্চলের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চাওয়ার পর থেকে উত্তেজনা চলছে কৃষ্ণ সাগর অঞ্চলে। রাশিয়া কোনোভাবেই তাদের পাশের দেশে ন্যাটোকে জায়গা দিতে চায় না।

এর আগে গত সোমবার রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপর সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

পরে দোনেৎস্ক শহরের ভেতর দিয়ে রাশিয়ার ট্যাংক এবং সামরিক বহর যেতে দেখা যাওয়ার খবর মেলার পরপরই রাশিয়ার উপর নিষেধাজ্ঞার খবর আসতে থাকে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার তিনটি ব্যাংক এবং তিন ধনকুবেরের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

রাশিয়ার গুরুত্বপূর্ণ রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জনসন।

আর তিন ধনকুবের হচ্ছেন- গেনেদি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে তাদের সব সম্পদ জব্দ করা হবে এবং দেশটিতে তাদের ভ্রমণও নিষিদ্ধ থাকবে। যুক্তরাজ্যের কোনো নাগরিক তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা কিংবা সম্পর্ক রাখতে পারবেন না।

বরিস জনসন বলেছেন, রাশিয়ার কর্মকাণ্ড ‘নতুন করে আগ্রাসন’ চালানোরই সামিল। পরিস্থিতি আরও উত্তেজনার দিকে মোড় নিলে এই নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হবে।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, বাইডেন এক ঘোষণায় রাশিয়ার দুটি আর্থিক প্রতিষ্ঠানের ‍উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এগুলো হল রুশ স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন ভিইব ও রাশিয়ার মিলিটারি ব্যাংক।

এটা নিষেধাজ্ঞার সূচনা বলে তিনি ইঙ্গিত দিয়েছেন, আরও নিষেধাজ্ঞা আসছে। রাশিয়ার অর্থনীতিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মিত্ররা ঐক্যবদ্ধ রয়েছে দাবি করে বাইডেন ইউক্রেইনে প্রতিরক্ষা সরঞ্জাম এবং বাল্টিক অঞ্চলে ন্যাটো জোটভুক্ত দেশে সৈন্য পাঠানোর ঘোষণাও দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যারা পুতিনের সৈন্য পাঠানোর সিদ্ধান্তকে পাস করিয়েছেন। রুশ ব্যাংকগুলোকেও ইইউতে নিষিদ্ধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান