একাই তিন পুরস্কার জিতলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : একের পর এক রেকর্ড করে চলেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন মেসি।

বৃহস্পতিবার মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইএফএফএইচএস।

গত বছরের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মেসি।

আইএফএফএইচএসের পুরস্কার জয়ে মেসি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সূত্র: আইএফএফএইচএস

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান