একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সব কার্যক্রম শেষ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যুগ যুগ ধরে ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। এতদিন একটি লাইসেন্স পেতে বিআরটিএ কার্যালয়ে পাঁচ থেকে ছয় দিন ধর্ণা দিতে হতো। পাশাপাশি দালালের দৌরাত্ম্য তো আছেই।

ড্রাইভিং লাইসেন্স পেতে প্রথমধাপে একদিন এসে করতে হয় শিক্ষানবিশ লাইসেন্স। পরীক্ষা দিতে আসতে হয় দ্বিতীয়বার। পরীক্ষায় পাস করেলে তৃতীয়বার আসতে হয় আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য। এরপর আবার লাইসেন্সের আবেদন। এসব করতে এসে বিআরটিএ কার্যালয়ে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হতো। অবশেষে ভোগান্তি শেষ হচ্ছে গ্রাহকদের।

আগামী ১৭ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেবে রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সার্কেলগুলো। সম্প্রতি বিআরটিএ ঢাকা বিভাগ পরিচালকের (ইঞ্জিঃ) কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ, ঢাকা মেট্রো-১ সার্কেল (পরীক্ষা কেন্দ্র জোয়ারসাহারা), ঢাকা মেট্রো-২ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- দিয়াবাড়ী, উত্তরা) ও ঢাকা জেলা সার্কেলের (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া) ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একইদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লেখিত সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারে উল্লেখিত কাগজ-পত্রাদিসহ স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান