একটি ভোটও পেলেন না তিনি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নম্বর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো ভোট পাননি আইনজীবী মুহম্মদ রোকনুজ্জামান।

জানা গেছে, রাজবাড়ী জেলা বারের আইনজীবী রোকনুজ্জামান নির্বাচনে ব্যাপক প্রচারণা চালান। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও কেউ তাকে ভোট দেননি। তিনি ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেন।

বালিয়াকান্দি উপজেলা প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক জানান, বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত ৪ নম্বর সাধারণ সদস্য পদে চারজনের মধ্যে নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বারিক বিশ্বাস (অটোরিকশা) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান (টিউবওয়েল) পেয়েছেন ২৭ ভোট, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম মিয়া (তালা) পান ৩১ ভোট। আর অ্যাডভোকেট মুহম্মদ রোকনুজ্জামান কোনো ভোট পাননি।

এ বিষয়ে রোকনুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান