একটি ঘটনা দিয়ে পুলিশকে বিচার করা যায় না : ডিআইজি আক্তারুজ্জামান

news-image

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনায় ছাত্রলীগ কর্মীদের লাঠিপেটার ঘটনায় নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বুধবার (১৭ আগস্ট) দুপুরে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, আমরা বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) মহরম আলীকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার ঘটনায় সাধারণ মানুষের কাছে পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি ঘটনা দিয়ে পুলিশকে বিচার করা যায় না। আমরা ভিডিও ফুটেজ দেখে যেসব পুলিশ সদস্য আগ্রাসী ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে বদলি করা হয়েছে।

এ সময় বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, যুবলীগের সভাপতি রেজাউল কবির এ্যাটম প্রমুখ উপস্থিত।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান