একঘেয়েমি কাটাতে ছাড়লেন কোটি টাকা বেতনের চাকরি!

news-image

অনলাইন ডেস্ক : কোটি টাকা বেতনের চাকরি করার স্বপ্ন থাকে অনেকের। কিন্তু কখনো কি শুনেছেন কোটি টাকা বেতনের চাকরি ছেড়ে কেউ স্বেচ্ছায় বেছে নিয়েছেন বেকারত্ব? ঠিকই তেমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল লিনের সঙ্গে। বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি সাড়ে ১৮ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। আর তাও স্রেফ একঘেয়েমি থেকে বাঁচতে!

আমাজনের চাকরি ছেড়ে ২০১৭ সালে নেটফ্লিক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন মাইকেল। সে সময় তিনি ভাবতেন, বাকি জীবন কাটাবেন নেটফ্লিক্সেই। আকর্ষণীয় বেতন তো ছিলই; সঙ্গে ছিল অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা। যেমন, বিনামূল্যে খাবার, যখন ইচ্ছে যত খুশি ছুটি। কিন্তু কাজ করতে গিয়ে একঘেয়ে লাগছিল তার। তাই কোনোকিছু না ভেবেই চাকরি ছেড়ে দিলেন।

একসময় কোটি টাকা বেতনের চাকরি করা মাইকেল এখন বেকার। তার এমন কাণ্ডে অবাক পরিবারের সবাই। তারা মাইকেলকে চাকরি ছাড়তে নিষেধ করেছিলেন। কিন্তু সে কথা কানেই তোলেননি মাইকেল। তার যুক্তি, যে কাজ মন থেকে ভাল লাগছে না, সেই কাজ তিনি আর করতে পারবেন না।

মাইকেল জানান, চাকরি পেয়ে প্রথমদিকে বেশ ভালোই লাগছিল তার। কিন্তু ছন্দ কেটে যায় করোনাকালে। মহামারি চলাকালীন প্রায় দুই বছর ওয়ার্ক ফ্রম হোম করেন। এরপর অফিস খুলতেই মাইকেল অনুভব করেন সেই আগের মতো পরিবেশ নেই। অফিসে একে অপরের সঙ্গে মেলামেশা কমে গেছে। বন্ধ হয়ে গেছে টিফিন শেয়ার করাও।

থমথমে পরিবেশের সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না মাইকেল। তাই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি। যদিও করোনাকালে রেকর্ড হারে বেড়েছে বেকারত্ব। এর মধ্যে এত আকর্ষণীয় বেতনের চাকরি আর মিলবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল তার পরিবারের। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। ছেড়ে দেন চাকরি। তবে এরপর অন্য চাকরির সন্ধান করলেও এখনো ব্যাটে-বলে মেলেনি। মাইকেল আপাতত বেকার সময় কাটাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান