একই প্রতিষ্ঠানে বেশিদিন কাজ করা ভালো, না খারাপ?

jobbএকই প্রতিষ্ঠানে দুই বছর বা তার অধিক সময়ের জন্যে কর্মরত কর্মচারীরা নিয়মিত চাকুরি পরিবর্তনকারীদের চেয়ে তুলনামুলক ভাবে কম পারিশ্রমিক পান। পরিসংখ্যানে দেখা গেছে এই তারতম্যের পরিমাণ ৫০% পর্যন্ত হতে পারে।

স্বাভাবিক ভাবে দেখা যায়, একজন সর্বাধিক কর্মদক্ষ কর্মচারীর বেতন গড়ে ৪.৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এমনকি যিনি দক্ষতার সাক্ষর রাখতে পারেন নি তার বেতন ও গড়ে ১.৩% বৃদ্ধি পেতে পারে। কঞ্জুমার প্রাইস ইনডেক্স এর হিসেব মতে বছরে মুদ্রাস্ফীতির পরিমাণ ২.১%, যার ফলে প্রকৃত বেতন বৃদ্ধির হার ১%।

অথচ একজন দক্ষ কর্মচারী যদি তার পুরাতন কর্মক্ষেত্র ছেড়ে নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করলে তার পারিশ্রমিক আগের চেয়ে ২০%-৫০% বৃদ্ধি পায়। কেননা বর্তমান শ্রমবাজার দক্ষতা ও অভিজ্ঞতার বেশ কদর করে, এবং তারা অন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মচারীর অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে মূল্য দিয়ে তাদের বেশী সুযোগ সুবিধা দিয়ে লুফে নেয়। এ জন্যে অনেকেই একই প্রতিষ্ঠানে দীর্ঘস্থায়ীভাবে চাকুরি না করে চাকুরি পরিবর্তনের পক্ষপাতি।

যদিও ঘন ঘন চাকুরি পরিবর্তনের বেশ বিপরীত প্রতিক্রিয়া ও রয়েছে। অনেক সময় নিয়োগকারী প্রতিষ্ঠান যখন আবেদনকারীর ঘন ঘন চাকুরি পরিবর্তনের রেকর্ড দেখেন তখন তারা আস্থাহীনতায় ভোগেন। তারা এমন ব্যাক্তিকেই নিয়োগ দিতে চান যিনি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করবে। এই নিয়মিত চাকুরি পরিবর্তন অনেকসময় কাল হয়ে দাঁড়ায় চাকুরি পাবার ক্ষেত্রে।

তবে একই স্থানে বছরের পর বছর কাজ করাটা আসলে উন্নতির পথে প্রবন্ধকতা। নিজেকে আরও বিকশিত করতে চাইলে চাকুরি পরিবর্তন করতেই হবে। তবে সেটা খুব দ্রুত না করে একটি নির্দিষ্ট বিরতিতে করাই ভালো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার