একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় আটক ২২

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় ২২ জনকে আটক করেছে রুমা থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়া থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাজী রা‌কিব উ‌দ্দিন।

তিনি বলেন, ২২ জনকে আটক করা হয়ে‌ছে। সবাই হত্যার দায় স্বীকার ক‌রেছে। তা‌দের বি‌রুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা হলেন, আবুপাড়ার মৃত আবু আরং ম্রোর ছে‌লে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছে‌লে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছে‌লে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছে‌লে পা‌সিং ম্রো (২২), রুই‌তু ম্রোর ছে‌লে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), ‌থনলক ম্রোর ছে‌লে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছে‌লে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছে‌লে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছে‌লে পা‌লে ম্রো (২৫), লং‌ঙি ম্রোর ছে‌লে ক্লাংসাই ম্রো (২০), মেনকং ম্রোর ছে‌লে মেন‌প্রে ম্রো (২০), থনলক ম্রোর ছে‌লে খং‌প্রে ম্রো, থনলক ম্রোর ছে‌লে কাইং প্রেম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছে‌লে মেনরাও ম্রো (২২), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছে‌লে খনতন ম্রো (৪১), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছে‌লে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছে‌লে থংওয়াই ম্রো (২৪) ও লং‌ঙি ম্রোর ছে‌লে মেনপং ম্রো (৩৭)।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকাবাসী‌র সঙ্গে পাড়াপ্রধান প‌রিবা‌রের জমি সংক্রান্ত বি‌রোধ চল‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে শুক্রবার সকা‌লে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাড়াপ্রধান ও তার ৪ ছেলে নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান