একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল লুট

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাওয়াত খাইয়ে একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল নিয়ে পালিয়েছে ভাড়াটে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নয়জনকে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফতুল্লার বেলপাড়া এলাকায় আলী আহাম্মদ নামের এক ব্যক্তির চারতলা বাড়ির চতুর্থ তলা ভাড়া নেয় এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে ওই ভাড়াটিয়া বাড়িওয়ালা আলী আহাম্মদের বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপর আজ সকাল নয়টায় পরিবারের সদস্যদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় প্রতিবেশী তোফায়েল ও মতিন হাসপাতালে এনে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই বাড়িতে কে কবে ভাড়া নিয়েছিল, বাড়িওয়ালার বাসায় কতজন দাওয়াত খেয়েছেন, যাঁরা অচেতন হয়েছেন, তাঁদের মধ্যে সম্পর্ক, কী পরিমাণ মালামাল লুট হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া নয়জনের মধ্যে রয়েছেন বাড়িওয়ালা আলী আহাম্মদ (৬০) ও তাঁর স্ত্রী, জান্নাত (৭), আলী হোসেন (৯), সালমা (২৫), সুমাইয়া (৭), জোহুরা (৩০), হাবিবা (১৫) ও পপি (২৫)।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার