একই পরিবারের চার সদস্যসহ নিহত ৮ জনের

news-image

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার খালে পড়ে একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে চারজনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে এবং বাকি চারজনের বাড়ি শেরপুরের সদর উপজেলা ভীমগঞ্জ গ্রামে।

বুধবার রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান।

নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা আছাব মৃধার ছেলে মো. শাওন (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শাওনের দুই ছেলে শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। শাওন দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন।

এছাড়া একই পরিবারের নিহত অপর ৪ জন হলেন- মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। তাদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে নিহত শাওনের পরিবারের স্বজনা হাসপাতালে এসে পৌঁছেছেন।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঢাকাতে গাড়ি চালায়। তারা সবাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিল সেখান থেকে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় খালে পড়ে যায় প্রাইভেটকারটি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। প্রাইভেটকারটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান