এই ধরণের ডাক্তারের কাছে গেলেই রোগ ৫০% ভালো হয়ে যায়, রেস্পেক্ট স্যার

news-image

সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ডা. এজাজ। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকেই।সোমবার এভারগ্রীণ বাংলাদেশ নামে একটি ফেসবুক পেইজে আব্দুল্লাহিল কাফী নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার আছে। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডাক্তার এজাজুজ ইসলাম এই ধরণের ডাক্তার এর কাছে গেলেই রোগ ৫০% ভালো হয়ে যায়। রেস্পেক্ট স্যার’।

পোস্টেটিতে দেখা যাচ্ছে, গরীব মানুষদের চিকিৎসা করার জন্য মাত্র ৩০০টাকা নিয়ে থাকেন ডা. এজাজ। রুগী পুরনো হলে সেই ফি হয় ২০০টাকা। অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি।এ ব্যাপারে ডা. এজাজ বলেন, ‘গাজীপুরে আমার ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখি। অনেকেই আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের সুস্থ করে তোলার। কোন রুগী হয় তো নতুন করে আবারও সামনে এনেছে বিষয়টি । মাঝে মধ্যে রুগীরা আবেগে আপ্লুতো হয়ে এগুলো পোস্ট দিয়ে বসে। এর মধ্যে গত রাত্রে টাঙ্গাইল থেকে একজন এসেছিল। ছবি তুলে নিয়ে গেছে মনে হয়।’

প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এজাজুল ইসলাম। সরকারী দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দিয়ে থাকেন এজাজ। অসহায় গরীব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে ‘গরীবের ডাক্তার’ নামে ডাকেন।

অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয়, যে কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। চিকিসক পেশা ঠিক রেখেই নিয়মিত অভিনয় করে চলেছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেকে আগেই। আর চিকিৎসক হিসেবেও অসংখ্য মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার