এই গরমে মন জুড়ানো কাঁচা আমের শরবত

news-image

কাঠফাটা রোদ্দুর থেকে ঘরে ফিরে মন চায় মনপ্রাণ জুড়ানো কোনো শীতল পানীয়। অনেকেই চুমুক দেন বিভিন্ন কোমল পানীয়র গ্লাসে। কিন্তু এই বোশেখের দিনে হিমশীতল এক গ্লাস কাঁচা আমের শরবতের কাছে এসব নস্যি। আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কাঁচা আম। সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন মনজুড়ানো কাঁচা আমের শরবত।

উপকরণ

কাঁচা আমের টুকরো- ১ কাপ

চিনি- স্বাদ মতো

পুদিনা পাতা- ১০টি

ধনেপাতা কুচি- ২ চা চামচ

কাঁচা মরিচ- ১টি (কুচি)

ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ

বিট লবণ- ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

লবণ- সামান্য
প্রস্তুত প্রণালি

ব্লেন্ডারে ১ গ্লাস পানি ও অন্যান্য সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর আরও দুই গ্লাস পানি মিশিয়ে ব্লেন্ড করুন। ঠাণ্ডা পানি মেশাতে পারেন সঙ্গে সঙ্গে পরিবেশন করতে চাইলে। পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাঁচা আমের শরবত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান