এই কিশোরী মাত্র ১০ বছরেই জনপ্রিয় গেম বানিয়ে চমকে দিয়েছে সবাইকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই তাক লাগিয়ে দিয়েছে মেয়েটি। এত অল্প বয়সেই একটি জনপ্রিয় গেম বানিয়ে চমকে দিয়েছে সবাইকে।

১০ বছর বয়সী একটি মেয়ে বা ছেলের খেলাধুলা করার বয়স। কিন্তু সেই বয়সেই সামায়রা মেহতা একটি জনপ্রিয় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। তাকে দেখে সেটা বোঝাই কঠিন হবে। কিন্তু বাস্তবে তাই হয়েছে।

মেহতা কোডারবানিজ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার উদ্ভাবিত বোর্ড খেলার মাধ্যমে চার বছরের শিশুও কম্পিউটার প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো জানতে পারে। খুবই সহজ একটি খেলা।

এই খেলায় প্রত্যেক খেলোয়াড়ের একটি করে ছোট খরগোশ থাকে। বোর্ডের ওপর ছক্কার দানে সেটিকে এগিয়ে নিতে হয়। গন্তব্যে পৌঁছানো এবং পথে যত পারা যায় গাজর খেয়ে নেওয়াই ওই খরগোশের কাজ।

এভাবে খেলতে খেলতেই জানা হয়ে যায় প্রোগ্রামিংয়ের বিভিন্ন মৌলিক বিষয়। এই গেম বানিয়েই সে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহতা জানিয়েছে, এর মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক সবই জানা সম্ভব।

প্রকৌশলী বাবার কাছে চার বছর বয়সেই প্রোগ্রামিং শিখতে শুরু করে মেহতা। এর প্রায় এক বছরের মধ্যেই এ ধরণের একটি গেম তৈরির কথা মাথায় আসে তার। বিশেষ করে নিজের জন্য কোডিংয়ের লার্নিং ম্যাটেরিয়াল খুঁজতে গিয়ে মেহতা টের পায়, বাজারে চিত্তাকর্ষক কিন্তু কাজের এমন কিছু নেই।

এরপরে সে নিজেই একটি গেম বানানো শুরু করে। ২০১৮ সালের এপ্রিল থেকে এখন প্রায় দুই লাখ ডলারের গেম বিক্রি করেছে মেহেতা ও তার কোম্পানি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার