এইচএসসির ফল ২৩ বা ২৪ জুলাই

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২৩ বা ২৪ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য এ দুই তারিখকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবেন।’

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি প্রথমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে।

উল্লেখ্য, ১০ শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার