ঋষি সুনাক পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় বিবিসি এ তথ্য জানায়।

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে টিকে থেকে সুনাক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সোমবার পেনি মরড্যান্ট তার প্রার্থিতা প্রত্যাহার করলে সুনাকের সামনে প্রধানমন্ত্রী হওয়ার দরজা খুলে যায়।

মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানায় বিবিসি।

সোমবার সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির সংসদীয় দলের চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি রিষি সুনাককে দলের সর্বোচ্চ পদাধিকারী এবং প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

মাত্র ছয় সপ্তাহ আগে সেপ্টেম্বরে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে লিজ ট্রাস ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তখন ধারাবাহিক কয়েকটি কেলেঙ্কারির ঘটনার পর জনসন চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু ট্রাসও বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি, ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের ৪৫ দিন পর পদত্যাগ করতে বাধ্য হন।

এরপর সুনাকের নামই উঠে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে। বরিস জনসনও ফের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে জনসন সরে দাঁড়ানোয় তার প্রধান প্রতিদ্বন্দ্বী সুনাকের (৪২) প্রধানমন্ত্রী হওয়া সময়ে ব্যাপার হয়ে দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান