ঋষভের পিছু নেবেন উর্বশী? ভক্তদের অনুরোধ ‘ওকে খেলতে দিন’

news-image

অনলাইন ডেস্ক : আহা, কী অপরূপ দিন! ক্রিকেটতারকা ঋষভ পান্ত পার্থ থেকে ব্রিসবেনে পৌঁছতেই মন্তব্য করলেন উর্বশী রাউতেলা। কাকতালীয় নয়! এমন সুযোগ কি ছাড়া যায়? নেটিজেনরা ফের দুইয়ে দুইয়ে চার করে বললেন, ওই যে উর্বশী আবার জেগেছেন। আবার কি পিছু নেবেন ঋষভের?

সাদা-কালো চেক কাটা জামা, পায়ে হাইহিল। আবার ছবি দিলেন উর্বশী। তবে ছবি নয়, ক্যাপশনেই থাকে আসল চমক। যেখানে লুকিয়ে ধাঁধা। এবারের ক্যাপশন ছিল, ‘হোয়াট আ পার্থ-ফেক্ট ডে’ অর্থাৎ, দিনের মাধুর্য লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার পার্থ-এই। এই পোস্টের নিচেও মন্তব্যের বন্যা। একজন লিখলেন, ‘ঋষভ পার্থ থেকে ব্রিসবেনে এলেন। আপনারও পরবর্তী ঠিকানা তবে ব্রিসবেন?’

কেউ কেউ সামনের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চিন্তিত। লিখলেন, ‘দিদি, ঋষভের সঙ্গে দেখা করে নিয়ে আপনি চলে যান, ওকে মনঃসংযোগ করতে দিন বিশ্বকাপে।’ সে নিয়ে আবার হাসাহাসি, কটাক্ষের শিকার উর্বশী।

প্রায় মাস ঘুরতে চলল অস্ট্রেলিয়া গিয়ে বসে আছেন অভিনেত্রী। এত জায়গা থাকতে নায়িকার হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াতেই রয়েছে। যার মধ্যে রয়েছেন উর্বশীর ‘ক্রাশ’ ঋষভ পান্তও। নিশ্চয়ই সে কারণেই অভিনেত্রীর মন চেয়েছে অস্ট্রেলিয়া যেতে- এ বুঝতে আর কী লাগে!

তার পর একে একে সিঁদুর-মঙ্গলসূত্র পরে বধূবেশে ছবি পোস্ট শুরু করেন উর্বশী।

রটেছিল, ঋষভের পিছু ধাওয়া করেই অস্ট্রেলিয়া ছুটে গেছেন উর্বশী। দিন দুয়েক আগেই তাকে প্রাইভেট জেট থেকে নামতে দেখা গেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মন যা চাইছে, তা-ই করলাম। হৃদয় আমায় অস্ট্রেলিয়া টেনে নিয়ে যাচ্ছে।’

২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে প্রথম খেলা পাকিস্তানের। তত দিনই কি সে দেশে পড়ে থাকবেন উর্বশী? জানা যায়নি। অনুরাগীদের আশা, তিনি নিজে মুখেই জানাবেন। হাজার হোক, মনের কথা চেপে রাখতে পারেন না নায়িকা। এবার সত্যিই তিনি ব্রিসবেন যান কি-না, দেখতে চান অনুরাগীরা। সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান