উয়েফা নেশন্স লিগে ইতালিকে ১-০ গোলে হারালো পর্তুগাল

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোবিহীন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আন্দ্রে সিলভার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

সোমবার রাতে দেশের মাটিতে শুরু থেকে ইতালিকে চেপে ধরে পর্তুগাল। ম্যাচের চতুর্দশ মিনিটে দারুন সুযোগ পায় বের্নার্দো সিলভা। কিন্তু তার শট কোনোমতে ফিরিয়ে দেন এক ডিফেন্ডার। ২০ মিনিটে গোলরক্ষক বরাবর শট নিয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেন আন্দ্রে সিলভা।

২৭তম মিনিটে ব্রুমার হেড বিপদমুক্ত করতে গিয়ে দোন্নারুম্মা তালগোল পাকালে সুযোগ এসে যায় বের্নার্দো সিলভার সামনে। তার গড়ানো শট গোল লাইন থেকে ফিরিয়ে ইতালির ত্রাতা আলেস্সিও রোমাগনোলি।

ম্যাচের ৩২ মিনিটে পর অল্পের জন্য বেঁচে যায় ইতালি। মারিও রুইয়ের শট অতিথিদের ব্রায়ান ক্রিস্তিয়ানের পা ছুঁয়ে ক্রসবার লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। উইঙ্গার ব্রুমার কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন আন্দ্রে সিলভা।

৫৪তম মিনিটে দোন্নারুম্মার দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেননি পর্তুগাল। বের্নার্দো সিলভার শটে ঝাঁপিয়ে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক। ৮৬তম মিনিটে আবার ইতালির ত্রাতা গোলরক্ষক। রেনাতো সানচেসের চেষ্টা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। এরপর আর কোন দল গোল করতে না পারলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ