উড়ন্ত হালান্ডের দুর্দান্ত ফর্মে আরও এক জয় সিটির

news-image

ক্রীড়া ডেস্ক : বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করা অতো সহজ ব্যাপার নয়। তবে আর্লিং হালান্ড সেই কঠিন কাজটাকেই সহজ করে ফেলেছেন। ইপিএলে কিছুতেই তার গোলের লাগাম টানা যাচ্ছে না। এই নরওয়েজিয়ান ‘গোলমেশিন’ ম্যানচেস্টার সিটির জার্সিতে ২০তম গোলের দেখা পেয়ে গেলেন।

তার নৈপুণ্যে আরও একটি বড় জয়ের দেখা পেল পেপ গার্দিওলার সিটি। সাউদাম্পটনকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছেন হালান্ডরা।

ইতিহাদে শুরু থেকেই আক্রমণ চালায় সিটি। ম্যাচের ২০ মিনিটে মিনিটে ফোডেনের পাসে সিটিকে এগিয়ে দেন হুয়াও কানসেলো। এরপর ৩২ মিনিটে নিজে গোল করেন ফোডেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহরেজ। রদ্রির ক্রসে দুর্দান্ত এক ভলিতে সাউদাম্পটনের জালভেদ করেন তিনি। তবে স্বাগতিক দর্শকদের অপেক্ষা আর দীর্ঘ করেননি হলান্ড।

৬৫মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে কানসেলোর পাসে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের পর এবার এক গোলেই খুশি থাকতে হয় তাকে।

বড় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপের দল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিনে থাকা টটেনহামের সংগ্রহ ৯ মাচে ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। সাউদাম্পটন ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে ষোলোতম স্থানে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার