উপস্থাপনায় সম্মাননা পেলেন পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক : নায়িকা হিসেবে পর্দায় নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন পূর্ণিমা, হয়েছেন সফলও। তার সমসাময়িক অন্যরা হারিয়ে গেলেও রূপ-সৌন্দর্যে অপরূপা এই নায়িকা এখনও নিজেকে দারুণভাবে ধরে রেখেছেন। পরীক্ষিত অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। অভিনয়ের পাশাপাশি গেল কয়েক বছরে উপস্থাপনা দিয়েও তুমুলভাবে আলোচিত হয়েছেন পূর্ণিমা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আসর কিংবা টেলিভিশন অনুষ্ঠান সবখানেই তার উপস্থাপনা দারুণ জনপ্রিয়। এ কারণে এবার উপস্থাপনায় স্বীকৃতি দেয়া হলো হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, বিয়ের প্রস্তাব, মনের সাথে যুদ্ধের মতো একাধিক সুপারহিট ছবির নায়িকা পূর্ণিমাকে।

শুক্রবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের ‘সেরা উপস্থাপক’ হিসেবে পূর্ণিমাকে সম্মাননা দেয়া হয়। অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার ‘সেন্স অব হিউমার’ সমৃদ্ধ উপস্থাপনা ভীষণভাবে উপভোগ করেন দর্শক। উপস্থাপনায় সেরা স্বীকৃতি পেয়ে এই তারকা নিজেও আনন্দিত হয়েছেন।

শনিবার রাতে নিজের ফ্যান পেজে উপস্থাপক হিসেবে স্বীকৃতি প্রাপ্তির কিছু ছবি পোস্ট দিয়ে পূর্ণিমা লেখেন, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার মাধ্যমেও সব শ্রেণীর দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমাকে বরাবরই সিক্ত করেছে, আরও ভালো কাজের অনুপ্রেরণা দিয়েছে।

‘সেরা উপস্থাপক’-এর স্বীকৃতি পেয়ে পূর্ণিমা আরও লেখেন, নতুন এই স্বীকৃতিতে আমি অত্যন্ত আনন্দিত। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা, যাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে সবসময় অভিভূত করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার