উপদেষ্টা হিসেবে যাদের পেলেন মেয়র আতিকুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপদেষ্টা হিসেবে পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে।

তারা হলেন—নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহম্মেদ, নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালমা এ শফি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাসার।

ডিএনসিসির গত ৯ নভেম্বরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩নং ধারা অনুসারে পরামর্শের প্রয়োজনে মেয়রের অভিপ্রায় অনুযায়ী পাঁচ ব্যক্তিকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে সম্পৃক্ত করা হলো।

মেয়রের মেয়াদকালীন অথবা মেয়াদকালীনের মধ্যে যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন সম্পৃক্ত থাকবেন এবং এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার