উপজেলা নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহার করছেন বিএনপির নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : চার ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দুই শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে বিএনপির মাত্র সাত জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। যার ফলে তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হওয়া অনেকে দুকূল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে ২৯ মে অনুষ্ঠাতব্য ময়মনসিংহের ফুলাবাড়ীয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন শাহ মো. আলমগীর। সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে চিঠি দেন তিনি।

এর আগে ৩ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় ফুলাবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীরকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, গতকাল (সোমবার) প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বহিষ্কৃত ফুলাবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীর।

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথম ধাপের ভোটে অনেকে আশা করেছিল জয়ী হবে। কিন্তু ১৪৩টি উপজেলার মধ্যে মাত্র ৭ জায়গায় চেয়ারম্যান পদে বহিষ্কৃত নেতারা জয়ী হয়েছেন। যার ফলে পরের তিন ধাপে যেসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হয়েছেন, তারা এখন দুকূল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি আরও বলেন, সঠিক সংখ্যা জানা নেই। তবে এখন পর্যন্ত ৫-৭ জনের প্রার্থিতা প্রত্যাহারের খবর পেয়েছি আমরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার