উপকূলে ভেসে এল ট্রলার, উদ্ধার ১০ লাশ

news-image

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক পয়েন্টে লাশবাহী একটি মাছ ধরার ট্রলার ভেসে এসেছে। আজ রোববার দুপুর পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলারের ভেতরে আরও লাশ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাগরের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি রয়েছে। লাশগুলো উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বলেন, কক্সবাজারের স্থানীয় ছেলেরা বঙ্গোপসাগরের গভীর এলাকায় ওই ফিশিং বোটটি দেখতে পায়। তারা গতকাল শনিবার রাতে ফিশিং বোটটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসেন। সেখানে এনে বোটের ভেতর তারা গলিত বেশ কয়েকটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জেলেদের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়ে ট্রলারে কয়েকজনের লাশ খুঁজে পাওয়া যায়। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে লাশ উদ্ধার যায় পুলিশ। সকাল থেকে চেষ্টা করে লাশবাহী ট্রলারটি উপকূলের কাছে নিয়ে আসা হয়। দুপুরের পর থেকে লাশ উদ্ধার শুরু হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশের পরিচয় ও কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।

ওসি বলেন, ১৫-১৬ দিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে ডাকাতি করতে গিয়ে একদল জলদস্যু জেলেদের হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলায় জলদস্যরা মারা গিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। কিন্তু এতদিন দস্যুবাহিনীর ওই ট্রলারটির হাদিস পাওয়া যায়নি। ওই জলদস্যুবাহিনীর সদস্যরা মহেশখালী চকরিয়া ও বাঁশখালীর বলে জানা গেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলারটি জলদস্যুদের হতে পারে। তাই খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা সকাল থেকে নাজিরারটেকে এসে ভিড় করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান