উন্নত সফটওয়্যার নিয়ে আসছে এলজি বেলো ২

news-image

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট এলজি তার নতুন স্মার্টফোন বেলো ২-এর ঘোষণা দিয়েছেন। বাজেটের মধ্যে পাওয়া যাবে এই হ্যান্ডসেট। এর সফটওয়্যার ফিচার মধ্যম থেকে উচ্চমানসম্পন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলজি বেলো ২ মূলত গত বছরে বের হওয়া এলজি এল বেলো-এ উত্তরসূরী। ৫ ইঞ্চি পর্দায় রয়েছে ৪৮০x৮৫৪ পিক্সেল রেজ্যুলেশন। সিঙ্গেল ও ডুয়াল সিম উভয়ই রয়েছে। ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরে গতি দেবে ১ জিবি র‍্যাম। অভ্যন্তরীণ স্টোরেজ ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের ব্যবস্থা রয়েছে। ললিপপ ৫.১.১ অপারেটিংয়ে চলবে ফোনটি। সাদা, টাইটান এবং সোনালি রংয়ে পাওয়া যাবে। পেছনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল। সামনেরটি ৫ মেগাপিক্সেল। বেলো ২-এ কানেকটিভিটি ফিচারে রয়েছে ২জি, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০ এবং মাইক্রো ইউএসবি। এ মাসের শেষের দিকে ভারতের বাজার পর্যন্ত চলে আসবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কথা এখনো পরিষ্কার হয়নি। দামের কথা তখনই প্রকাশ পাবে বলে জানানো হয়। এই ফোনটি বেলোর আগের মডেলটের চেয়ে অনেক বেশি সফল হবে বলে আশা করছেন এলজি ইলেকট্রনিক্সের সিইও জুনো চো। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার