‘উদ্যোক্তা পরিচালক’ হিসেবে যোগ দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় নায়ক আর রাজপথের ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলনের নেতা, সবশেষ শিল্পী সমিতির নির্বাচনেও চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এবার আরও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যোগ দিচ্ছেন ‘ভিসতা ইলেক্ট্রনিক্স’ প্রতিষ্ঠানে।

আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিকতা হবে। এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা।

ভিসতা ইলেক্ট্রনিক্সের পরিচালক উদয় হাকিম বলেন, ‘ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন।’

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, এরই মধ্যে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান