উত্তাল বঙ্গোপসাগর, ট্রলারডুবে নিখোঁজ ৪১ জেলে

news-image

পটুয়াখালী প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ইতিমধ্যে অতিক্রম করেছে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগ। এর প্রভাবে উত্তাল সাগরের দেশীয় উপকূলীয় এলাকায় ১২ টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। এ অবস্থায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপ গভীর নিম্নচাপে রূপ নেয় শুক্রবার দুপুরেই। রাত ৯টা থেকে ওডিশা, পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম শুরু করে এটি। এসময় এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারে মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫০ কিলোমিটার।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় হতে পারে ভারী বৃষ্টি, জোয়ার হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি।

এদিকে ভারতের উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়েছে বাড়িঘর। দুই ট্রলারডুবিতে নিখোঁজ অন্তত ৩৭ জেলে।

ট্রলারডুবি ও নিম্নচাপের বিষয়ে নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠেছে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও অনেকে নিখোঁজ রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান