উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্রের’ স্বীকৃতি দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কিয়েভ। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।

এর আগে রাশিয়া ও সিরিয়া ইউক্রেনের ডনবাসের দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তৃতীয় দেশ হিসেবে উত্তর কোরিয়া স্বীকৃতি দিল।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা বলে মনে করি আমরা।’

বৃহস্পতিবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের সমকক্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান