উত্তরের পথে শঙ্কা ১৪ কিলোমিটার

news-image

মো. আবু জুবায়ের উজ্জল,টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই অংশের সবগুলো উড়াল সড়ক (ফ্লাইওভার) চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তাই এবার ঈদুল আজহায় মহাসড়কের এ অংশে যানজটের সম্ভবনা নেই। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৪ কিলোমিটার যানজটের আশঙ্কা করছে বাসচালকরা।

জানা গেছে, ঈদসহ বিভিন্ন উৎসবে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সাধারণত যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষ চরম ভোগান্তির শিকার হয়। কিন্তু গত ঈদুল ফিতরে চিরচেনা সেই দুর্ভোগ চোখে পড়েনি। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু আনা-নেওয়ার জন্য মহাসড়কে অতিরিক্ত ট্রাক চলাচল করায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারে দুই লেনের সড়কে যানজটের আশঙ্কা করছে পরিবহন চালক ও সংশ্লিষ্টরা।

আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাকুল্যা, বাঔখোলা করটিয়া, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা হয়ে যমুনা সেতু এলাকায় ঘুরে দেখা যায় এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

ইশা এন্টারপ্রাইজের বাসচালক শাহীন ও সহকারী প্রিন্স বলেন, এবার মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজটের কোনো সম্ভাবনা নেই। তবে মহাসড়কে এলাঙ্গা থেকে যমুনা সেতু এলাকায় যদি বেপরোয়াভাবে গাড়ি চলাচল এবং এলোপাথাড়িভাবে পার্কিংয়ের কারণে যানজট হয় তাহলে সেটার ভোগান্তি অনেক দূর পর্যন্ত গড়াবে। এছাড়াও এলেঙ্গার ১৪ কিলোমিটারের সংযোগ সড়কের ব্যবস্থা না থাকলে ভোগান্তি হওয়ার সম্ভবনা থাকবে।

টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি বলেন, গত রমজানে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে যানজট নিরসন করেছিলাম। এছাড়াও মালিক শ্রমিক মিলে প্রায় ৫০ জন সেচ্ছাসেবক হিসেবে যানজট নিরসনে মাঠে থাকবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গত রোজার ঈদে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়কটি ওয়ানওয়ে ভাল ফল পাওয়া গেছে। এবারও পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। যানজট মুক্তরাখতে সর্বাত্মক চেষ্টা করা হবে। আগামী ৭ ও ৮ জুলাই ঢাকা ও গাজীপুর এলাকার পোশাক কারখানাগুলো ছুটি হবে তখন মহাসড়কের যানবাহনের চাপ বাড়বে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান, ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজট মুক্ত রাখতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার